লক্ষ্মীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই কিশোরী বাদী হয়ে লক্ষ্মীপুর থানায় মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া।
পুলিশ জানায়, লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই কিশোরীকে সোহাগ নামের এক যুবক সাত মাস আগে বিয়ের প্রলোভন দেখিয়ে সদরের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে সোহাগ তাকে বিয়ে না করে বাড়িতে পাঠিয়ে দেন। প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলে। কিন্তু সুরাহা না হওয়ায় বর্তমানে ওই কিশোরী সোহাগের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর থানার পুলিশ কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।