লক্ষ্মীপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রাম থেকে গতকাল বুধবার সকালে ইয়াছমিন আক্তার সুইটি (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ওই গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তিন বছর আগে ইয়াছমিন আক্তারের সঙ্গে তোরাবগঞ্জ গ্রামের সৌরভ হোসেনের বিয়ে হয়। ইয়াছমিনের বাবা মাইন উদ্দিনের ভাষ্যমতে, বিয়ের পর থেকে যৌতুকের জন্য তাঁর মেয়ের ওপর নির্যাতন করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। ইতিমধ্যে দাবি করা যৌতুকের কিছু টাকাও দেওয়া হয়েছে। কিন্তু তার পরও শ্বশুরবাড়ির লোকজন গত মঙ্গলবার রাতে তাঁর মেয়েকে পিটিয়ে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে ঝুলিয়ে রাখে।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) এ কে আজাদ জানান, ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ঘটনার পর থেকে সৌরভ হোসেন ও তাঁর পরিবারের লোকজন পলাতক।