লক্ষ্মীপুরে গয়নার দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মুন্সিরহাট বাজারে গত বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা তিনটি গয়নার দোকান থেকে নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে গেছে। ডাকাতদের হামলায় তিনজন আহত হয়েছেন।

ডাকাতি হওয়া তিনটি গয়নার দোকান হচ্ছে জননী শিল্পালয়, আল নূর জুয়েলার্স ও সুমাইয়া অলংকার হাউস। ডাকাতদের হামলায় বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফারুক মুন্সি, বাজার পাহারাদার মো. সবুজ ও সামছুদ্দিন আহত হয়েছেন। 

ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ২০-২৫ জনের ডাকাত দল মুন্সিরহাট বাজারে প্রবেশ করে। এ সময় ডাকাতরা তিনটি গয়নার দোকানের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে কর্মচারীদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। 

কমলনগর থানার ওসি মো. কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।