লক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনি নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের মদনা গ্রামে গত শুক্রবার রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত নুর উদ্দিন ওরফে নুরার (৩২) বাড়ি উপজেলার চরশাহী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, শুক্রবার গভীর রাতে মদনা গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন তাদের ঘিরে ফেলে। একপর্যায়ে জনতা ডাকাত নুর উদ্দিনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রমতে, নুর উদ্দিন ওরফে নুরা ডাকাত চরশাহী ইউনিয়নের সোলায়মান বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন।
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, নুর উদ্দিন এলাকায় ডাকাত হিসেবে পরিচিত। শুক্রবার রাতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়। নুর উদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে। তিনি জানান, নুর উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।