লক্ষ্মীপুরে ডাকাতের গুলি, সাবেক ইউপি সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার আঁধারমানিক গ্রামে গতকাল শনিবার রাতে ডাকাতদের গুলিতে সফিউল্যা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে এবং তেওয়ারীগঞ্জ ইউনয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

নিহত ব্যক্তির ছেলে মো. আলাউদ্দিন জানান, গতকাল দিবাগত রাত একটার দিকে দরজা ভেঙে একদল ডাকাত তাঁদের ঘরে ঢোকে। ডাকাতেরা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় তাঁর বাবা বাধা দেন। এ সময় ডাকাতেরা তাঁর বাবাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে চলে যায়। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁর বাবার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে তাঁরা লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ডাকাতেরা কুপিয়ে ও গুলি করে সফিউল্যাকে হত্যা করেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান তিনি।