লক্ষ্মীপুরে দ্বিতীয় শ্রেণির শিশু ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীরহাটের ফেরিঘাট এলাকায় আজ শুক্রবার সকালে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বাবা আজ বিকেলে লক্ষ্মীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় চররমনীমোহন এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে একটি দোকানে ডেকে নেয়। পরে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। তাকে ডাক্তারি পরীক্ষার পরে পুলিশ হেফাজতে দেওয়া হয়। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূইঁয়া জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই শিশুটির বাবা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে।
চররমনীমোহন ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসুফ জানান, শিশু ধর্ষণের বিষয়টি তিনি শুনেছেন। পুলিশ ধর্ষক দেলোয়ার হোসেনকে আটক করেছে।