লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোররাতে চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার অধীন দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গণেশ চন্দ্র শীল বলেন, গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন জামাল। আজ বিকেলে তাঁকে আদালতে তোলা হবে।

গত শনিবার রাতে দাসেরহাট বাজারের ভাড়া বাসায় এক স্কুলছাত্রীকে জামাল ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ওই স্কুলছাত্রীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। মামলায় দুজনকে আসামি করা হয়েছে। ওই মামলার প্রধান আসামি জামাল।