লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগরে গত শুক্রবার রাতে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার দুজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে করইতলা বাজারের একটি রোগনির্ণয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে অটোরিকশাচালক মো. মিজান ও তাঁর সহযোগী মো. হারুন ওই ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেন। পরে রাতে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে কমলনগর থানায় নিয়ে যান। গতকাল বিকেলে ওই ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুজনকে আসামি করে কমলনগর থানায় মামলা করেন।
কমলনগর থানার ওসি কবির আহম্মদ বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।