লক্ষ্মীপুরে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর শহরের বাঞ্চানগর এলাকায় গত মঙ্গলবার রাতে এক নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মামলার পর ওই রাতেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌসি আক্তার জানান, ঢাকায় একটি জুতার কারখানায় শ্রমিকের কাজ করতেন ওই নারী। গত মঙ্গলবার রাতে কমলনগর উপজেলার নিজ বাড়ি থেকে লক্ষ্মীপুর হয়ে তিনি ঢাকা যাচ্ছিলেন। শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় তাঁকে চাকরির প্রলোভন দিয়ে আসামিরা বাঞ্চানগর গ্রামের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে পাঁচ আসামি তাঁকে ধর্ষণ করে। ওই রাতেই সদর থানায় তিনি শাকিল ভূইয়া, সালাহ উদ্দিন, দীন মোহাম্মদসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। রাতে শাকিল, সালাহ উদ্দিন ও দীন মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। তিন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. রেজাউল করিম জানান, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন মিয়া জানান, মেডিকেল পরীক্ষার পর ওই নারীকে তাঁর বাবার জিম্মায় দেওয়া হয়েছে।