লক্ষ্মীপুরে পিটুনিতে ডাকাত নিহতের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের মদনা গ্রামে গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। চন্দ্রগঞ্জ থানায় পুলিশের করা এ মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা সাত-আট শ জনকে।

চন্দ্রগঞ্জ থানা সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বাদী হয়ে শনিবার রাতে মামলা করেন।

 গত শুক্রবার রাতে মদনা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলকে স্থানীয় লোকজন ঘেরাও করে। এ সময় দলের সদস্য নুর উদ্দিনকে ধরে গণপিটুনি দিলে তাঁর মৃত্যু হয়।

এদিকে কুশাখালী ইউপি সদস্য জামাল হোসেন বলেন, পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা সাত-আট শ জনের বিরুদ্ধে মামলা করায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ওসি মো. হুমায়ুন কবির। তিনি বলেন, এ হত্যা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।