লক্ষ্মীপুরে পুলিশ ও সন্ত্রাসীদের গুলিবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় গতকাল শনিবার বিকেলে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে সন্ত্রাসী রুবেল হোসেন ও পুলিশের এক কনস্টেবলসহ পাঁচজন আহত হয়েছেন। রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত কনস্টেবল মহিউদ্দিন ও সন্ত্রাসী রুবেলকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের গোপনে চিকিৎসা দেওয়া হয়েছে। সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রুবেল।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান বলেন, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রুবেল ও তাঁর সহযোগীরা পশ্চিম দত্তপাড়া বাজার এলাকায় চাঁদাবাজি ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি দল বেলা সাড়ে তিনটার দিকে সেখানে অভিযান চালায়।