লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে গোলাগুলি, ডাকাত গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের জাফরপুর গ্রামে গত রোববার গভীর রাতে পুলিশ ও ডাকাতদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় তালিকাভুক্ত ডাকাত মেহরাজ উদ্দিন (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন পুলিশের চার সদস্য। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, এলজি ও চারটি গুলি এবং ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে।
আহত পুলিশ কনস্টেবল মাইন উদ্দিন, সুলতান মাহমুদ, বাহার উদ্দিন ও আবদুল মমিন লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. আবুল বাসার বলেন, পুলিশ ও ডাকাতদের মধ্যে ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত মেহরাজ উদ্দিনকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও হত্যার অভিযোগে সদর ও চন্দ্রগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।