লক্ষ্মীপুরে পুলিশ-সন্ত্রাসী গুলি বিনিময়, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলায় পুলিশ ও সন্ত্রাসী গুলিবিনিময় হয়েছে। গত শুক্রবার গভীর রাতে দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, একটি এলজি ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে।
দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, উপজেলার বড়ালিয়া এলাকায় শুক্রবার দিবাগত রাত একটায় সন্ত্রাসীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। তবে তাকে গ্রেপ্তার করা যায়নি।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার মো. জুনাইত কাউছার জানান, পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে প্রায় তিন ঘণ্টা গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক সন্ত্রাসী গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যায়। তার রক্তমাখা জামা উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।