লক্ষ্মীপুরে ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামে গত বৃহস্পতিবার রাতে এক ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আহত পলাশ সাহা (২৫) ব্যাংক এশিয়ার নোয়াখালীর চাটখিল শাখার ব্যবস্থাপক। তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ব্যাংকের কাজ শেষ করে বৃহস্পতিবার রাত নয়টার দিকে পলাশ সাহা দক্ষিণ হামছাদী গ্রামে নিজ বাড়ির সামনে পৌঁছান। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা কমলাশীষ রায় বলেন, পলাশ সাহার হাতে ও পিঠে কুপিয়ে জখম করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি।