লক্ষ্মীপুরে যুবদলের নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে যুবদলের এক নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মো. সবুজ (২৮) ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ পাঁচ ব্যক্তিকে আটক করেছে। তারা হলেন দক্ষিণ চিলাদী গ্রামের আবদুর জাহের এবং তাঁর ছেলে মো. রিয়াজ ও বেল্লাল হোসেন; একই গ্রামের মহিন উদ্দিন ও তাঁর ছেলে আরিফ হোসেন।
সূত্র জানায়, দক্ষিণ চিলাদী গ্রামের আবদুর জাহের ও শরিয়ত উল্যার মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে সন্ত্রাসীরা সবুজকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
চন্দ্রগঞ্জ থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।