লক্ষ্মীপুরে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগ এক কলেজশিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে এক ছাত্রী। গত শুক্রবার রাতে লক্ষ্মীপুর সদর থানায় এ মামলা করা হয়।
লক্ষ্মীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌসী বেগম বলেন, লক্ষ্মীপুরের একটি কলেজের এক প্রভাষকের বিরুদ্ধে একই কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেছে।
মামলার এজাহারে বলা হয়, ওই শিক্ষক বুধবার সকাল নয়টার দিকে ওই ছাত্রীকে নিজ বসতঘরে ডেকে এনে ধর্ষণের চেষ্টা করেন। পরে বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানানো হয়।
মুঠোফোন বন্ধ থাকায় ওই প্রভাষকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কলেজের অধ্যক্ষ এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।
সদর থানার এসআই দীপক কুমার সিংহ জানান, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।