লক্ষ্মীপুরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলায় গতকাল শুক্রবার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল সকালে ওই ছাত্রী স্থানীয় বাজারে যায়। এ সময় দেলোয়ার হোসেন (১৯) নামের এক ব্যক্তি তাকে চকলেট দেওয়ার কথা বলে একটি দোকানে ডেকে নিয়ে যান। পরে দোকানের পেছনের একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, ধর্ষণের অভিযোগে দেলোয়ারকে আসামি করে ওই ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন। পুলিশ মধ্য চররমনীমোহন এলাকা থেকে দেলোয়ারকে গ্রেপ্তার করেছে।