লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে আ.লীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার চরশাহী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ইব্রাহিম হোসেন ওই ইউনিয়নের আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ইব্রাহিম হোসেন অভিযোগ করেছেন, স্থানীয় শাহাদাত বাহিনীর সন্ত্রাসীরা তাঁকে গুলি করেছে।
আওয়ামী লীগ নেতার বড় ভাই মোরশেদ আলম জানান, ইব্রাহিমের ভায়রার মেয়েকে স্কুল যাওয়ার পথে এলাকার বখাটেরা উত্ত্যক্ত করত। এর প্রতিবাদ করায় তারা গত কয়েক দিন ধরে ইব্রাহিমকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। মঙ্গলবার রাত ১১টার দিকে ঘর থেকে বের হলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।