লক্ষ্মীপুরে সন্ত্রাসীর আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী আবদুল খালেক ওরফে খালেক স্যার গত শনিবার গভীর রাতে সদর থানায় আত্মসমর্পণ করেছেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানাহাজতে পাঠায়। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি দেশ ছেড়ে চলে যান। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খালেক বিদেশ থেকে দেশে এসে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অভিযোগে সদর থানায় আবদুল খালেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের সাঁড়াশি অভিযানের কারণে বাধ্য হয়ে তিনি থানায় এসে আত্মসমর্পণ করেন। তিনি পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী।