লক্ষ্মীপুরে সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনডিপেনডেন্ট টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধির বাড়িতে গতকাল মঙ্গলবার রাতে দুই দফায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার ঘটনায় সাংবাদিক আব্বাছ হোসেন বাদী হয়ে গতকাল বুধবার বিকেলে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেছেন। এতে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ছয়জনকে আসামি করা হয়েছে।।
হামলায় আহত হয়েছেন আব্বাসের মা নাজমা বেগম, বাবা আবু তাহের, বোন রীমা আক্তার, ভাই জাহাঙ্গীর আলম ও সোহেল।
সাংবাদিক আব্বাস হোসেন অভিযোগ করেন, মাদক ব্যবসায়ী সেলিম চাঁদা না পেয়ে দু্ই দফায় তাঁর বাড়িতে হামলা চালিয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।