লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর পৌরসভার এন আহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মারধরের ঘটনায় মামলা হয়েছে।
গত বুধবার রাতে ওই ছাত্রীর মা ফরিদা ইয়াছমিন এ মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে চারজনকে।
মামলার এজাহারে বলা হয়, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন যুবক স্কুলে গিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী সাবিহা আফরিনকে মারধর করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্ল্যাহ আল মামুন ভূঁইয়া বলেন, পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোরে পৌরসভার বাঞ্চানগর গ্রামে অভিযান চালিয়ে মামলার আসামি জয় ও নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।