লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামি গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলা বশিকপুর গ্রামে সন্ত্রাসীদের গুলিতে হত্যা ও চাঁদাবাজি মামলার এক আসামি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত রিয়াদ হোসেন যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ সূত্র জানায়, বশিকপুর গ্রামে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিল রিয়াদ হোসেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে চার-পাঁচজন সন্ত্রাসী সেখানে হাজির হয় এবং তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। রিয়াদের ডান পা ও পেটে গুলি লেগেছে। রিয়াদকে উদ্ধার করে রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, রিয়াদের বিরুদ্ধে দুটি হত্যা এবং একটি চাঁদাবাজির মামলা রয়েছে।