লক্ষ্মীপুরের কমলনগরে গাড়ি ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আজ সোমবার সকালে আটটি গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা। রামগতি-লক্ষ্মীপুর মহাসড়কে এসব গাড়ি ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভোর সাড়ে ছয়টার দিকে অবরোধকারীরা ফোরকানিয়া মাদ্রাসা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চরলরেঞ্চ বাজারে অবরোধকারীরা ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা দুটি সিএনজিচালিত অটোরিকশা, একটি সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যান, একটি তেলের গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাদ বলেন, ঘন কুয়াশার মধ্যে আকস্মিকভাবে গাড়িগুলো ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা সটকে পড়ে।