লজেন্সের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার মামলা হয়েছে। তবে আজ বৃহস্পতিবার পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সবুজ রানা বলেন, ঘটনাটি ৩০ জুলাইয়ের। ওই দিন শিশুটিকে লজেন্স কিনে দেওয়ার লোভ দেখিয়ে বাড়ি ডেকে নেন সেরাজুল ইসলাম (২০) নামে উল্লাপাড়ার এক তাঁত শ্রমিক। এরপর তিনি শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে উল্লাপাড়া থানায় সেরাজুলকে আসামি করে মামলা করেন।
এসআই সবুজ বলেন, শিশুটির পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।