লঞ্চমালিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে এমভি সম্পদ লঞ্চ কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লঞ্চটির মালিক ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসউদ পারভেজ মজুমদারের নেতৃত্বে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা বিভাগের একটি দল এ অভিযান চালায়। এ সময় অন্য লঞ্চগুলো তাদের অতিরিক্ত যাত্রী নামিয়ে দেয়। নৌ-নিরাপত্তা বিভাগের ভোলা জেলার পরিদর্শক নাসিম আহমেদ জানান, ভোলা-ঢাকা নৌপথে চলাচলকারী এমভি সম্পদ লঞ্চটি অতিরিক্ত যাত্রী বহন করছিল। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা ও অতিরিক্ত যাত্রীদের লঞ্চ থেকে নামিয়ে দেন। পরে লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।