প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মোহনপুরের কাছে কর্ণফুলী-৩ নামের একটি লঞ্চে বিআইডব্লিউটিএর ঠিকাদারদের একটি দল নৌভ্রমণে এসে নিজেদের মধ্যে গোলাগুলি করায় দুজন আহত হয়েছেন। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে তাঁরা মুন্সিগঞ্জ হাসপাতালে চিকিৎসধীন আছেন। চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর বলেন, গতকাল শনিবার দুপুরে ঢাকা থেকে বিআইডব্লিউটিএর ঠিকাদারদের একটি দল পরিবার নিয়ে লঞ্চে করে নৌভ্রমণে আসে। তাদের মধ্যে কোন্দলের একপর্যায়ে দুই পক্ষ গোলাগুলি শুরু করে। এতে বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে দুজনকে মুন্সিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।