লটারি নিয়ে প্রতারণার অভিযোগে ৪ বিদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে লটারির লোভ দেখিয়ে প্রতারণা করার অভিযোগে চার বিদেশিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। র‍্যাব বলছে, বিদেশিরা এভাবে বিপুল অর্থ আত্মসাৎ করছিল।

আজ সোমবার র‍্যাবের পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়। প্রতারণার কাজে ব্যবহৃত সিম, মুঠোফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।