লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তির অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। 
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দুটি হয়। পৃথক মামলা দুটির বাদী আলহাজ মো. বাদল ও এ এম এম আবেদ রাজা।
গত রোববার নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকী হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাংবাদিকদের সম্পর্কে নানা মন্তব্য করেন। তাঁর বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশের বেসরকারি টিভি চ্যানেল ও সংবাদপত্রে এটি প্রচারিত ও প্রকাশিত হয়। লতিফ সিদ্দিকীর মন্তব্যে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।