লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে পাথরঘাটায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন চরদুয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামরুল ইসলাম। পাথরঘাটার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ মামলা করা হয়। 
আদালতের বিচারক এফ এম মারুফ চৌধুরী তদন্ত করে প্রতিবেদন দিতে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লাকে নির্দেশ দিয়েছেন।
মামলার সত্যতা নিশ্চিত করে বাদীর আইনজীবী সামসুদ্দিন সানু ও পাথরঘাটার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের এপিপি জাবির হোসেন প্রথম আলোকে বলেন, আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় আদালতে মামলা হয়েছে।
বাদী চরদুয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামরুল ইসলাম জানান, পবিত্র হজ, মহানবী (স.), তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় এবং গণমাধ্যম ও সাংবাদিকদের বিষয়ে বিরূপ মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে তিনি মামলাটি করেন।