লতিফ সিদ্দিকের বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরোয়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ ও মহানবী হজরত মুহাম্মদ (স.)–কে নিয়ে কটূক্তি করার অভিযোগে মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আবারো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 
আজ সকালে মুক্তিযোদ্ধা রইচ উদ্দিন বাদী হয়ে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুবিনা পারভীনের আদালতে মামলা করেন। বিকেলে শুনানি শেষে সাড়ে তিনটার দিকে আদালত লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় সংক্ষুব্ধ হয়ে সলঙ্গা থানার বোয়ালিয়ারচর অ্যারান্দহ গ্রামের এমাজ উদ্দিনের ছেলে মুক্তিযোদ্ধা রইচ উদ্দিন মামলা দায়ের করেন।

সম্প্রতি লতিফ সিদ্দিকী হজ ও মহানবী (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। এর জের ধরে তাঁকে মন্ত্রিসভা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে অব্যাহতি দেওয়া হয়।