লাইটার জাহাজের চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী থেকে কর্ণফুলী-৫ লাইটার জাহাজের চালক নূর নেওয়াজের (৪৮) লাশ উদ্ধার করেছে রামগতি থানার পুলিশ।
লাশ কমলনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের ভাষ্য, লাশের শরীরে মারধরের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গত শুক্রবার চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি থেকে সার নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশে যাওয়ার সময় কর্ণফুলী-৫ জাহাজের সাত শ্রমিক নিখোঁজ হন। নূর নেওয়াজ তাঁদেরই একজন। এ ঘটনার পর গত শনিবার জাহাজের মালিক আবদুস সামাদ বাদী হয়ে কমলনগর থানায় একটি মামলা করেন। মামলায় ওই জাহাজের গ্রিজার পারভেজ ও লস্কর টিটুসহ পাঁচজনকে আসামি করা হয়।