লাউয়াছড়া উদ্যান থেকে সেগুন গাছ চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যানের প্রবেশপথের কাছ থেকে একটি সেগুনগাছ কেটে নিয়ে গেছে বনদস্যুরা। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মর্তুজ আলী বলেন, গাছটিতে প্রায় ৫০ ঘনফুট কাঠ ছিল। সরকারি হিসাবে ওই কাঠের বাজারমূল্য ৭৫ হাজার টাকা।
লাউয়াছড়া বন বিট কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা করা হয়েছে। চুরি হওয়া গাছ উদ্ধারের চেষ্টা চলছে।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী) মাহবুবুর রহমান বলেন, কেটে নেওয়া সেগুনগাছ উদ্ধারসহ খোঁজ নিয়ে গাছচোরদের বিরুদ্ধে মামলা দিতে তিনি রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।