লাউয়াছড়ার বনে যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত নয়টায় কমলগঞ্জ থানার পুলিশের একটি দল লাশ উদ্ধার করে।
পুলিশের ভাষ্য, যুবকের দেহ গাছে ঝোলানো ছিল। এতে পচন ধরেছে। ঘটনা চার-পাঁচ দিন আগের হতে পারে। যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।
লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মো. রেজাউর করিম বলেন, জাতীয় উদ্যানের ভেতরে শেভরন গ্যাস কূপের ১ নম্বর গেট থেকে উত্তরে গভীর বনে গাছে ঝোলানো এক যুবকের লাশ পাওয়া যায়। কমলগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ বিকৃত হয়ে গেছে।