লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বাজার স্টেশনরোডে সাধারণ মানুষের মধ্যে সিগারেটের গুণগত মানের বিষয়ে প্রচার চালানোর সময় একটি প্রতিষ্ঠানের সদস্যদের ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেছেন। সিরাজগঞ্জের নির্বাহী হাকিম মোহাম্মদ হাসিব সরকার জানান, এ সময় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের পক্ষে ইন্টারস্পিড প্রতিষ্ঠানের আঞ্চলিক সমন্বয়কারী ফয়সাল আহমেদসহ কয়েকজন সদস্যকে কোম্পানির সিগারেটের গুণগত মান নিয়ে প্রচারণা ও ভোক্তাদের উপহার দেওয়ার জন্য ঠিকানা সংগ্রহ করার সময় হাতেনাতে ধরা হয়। পরে আদালত ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন।