লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা চৌরাস্তায় সাথী ডেন্টাল ক্লিনিকে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম নামের ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা পারভীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। শহিদুল আদালতের কাছে নিজের ভুল স্বীকার করেন। এর আগে গত বুধবার ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলায় মো. আনিছুর রহমান নামের আরেক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেন।