লাখ টাকার জাল মুদ্রাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্রায় এক লাখ টাকার জাল মুদ্রাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ বুধবার ভোররাতে নগরের কাজীরহাট এলাকার একটি হোটেলের সামনে থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তির নাম সৌরভ বিশ্বাস (২৫)। চান্দগাঁও থানার পুলিশ তাঁকে আটক করে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সৌরভকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১ লাখ ৩ হাজার টাকার জাল মুদ্রা উদ্ধার করা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, সৌরভের কাছ থেকে জাল মুদ্রা তৈরির একটি ল্যাপটপও উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।