লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে আবদুল বারেক, সালাম মিয়া, আবদুল আজিজ, সরাফত উল্লাহসহ ১৬ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সকালে একটি চায়ের দোকানে বসা নিয়ে ভিংরাজ মিয়ার পক্ষের দুদু মিয়ার সঙ্গে আবদুল করিমের পক্ষের আবদুল সালামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।