লাচ্ছা সেমাই কারখানাকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালু উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে তিনটি কারখানা থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে আদালতের বিচারক ও ইউএনও মোছাম্মৎ তাছলিমা খাতুন এ জরিমানা করেন।
তাছলিমা খাতুন বলেন, উপজেলার শেখাহার বাজারের ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানাকে ২০ হাজার টাকা, বিবিরপুকুর বাজারের রিমন লাচ্ছা সেমাই কারখানাকে ২০ হাজার টাকা এবং নারহট্ট বোরাইল বাজারের একটি লাচ্ছা সেমাই কারখানাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।