লাঠির আঘাতে ঘটক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবেশীর লাঠির আঘাতে আবদুর রশীদ বিশ্বাস নামের এক ঘটক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। একই গ্রামের দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত আবদুর রশীদের (৪৭) বাড়ি ভবানীপুর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাস দু-এক আগে প্রতিবেশী ফিরোজ মণ্ডলের এক আত্মীয়ার বিয়ের ঘটকালি করেন রশীদ। সম্মানী হিসাবে তাঁকে কিছু টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু ফিরোজ মণ্ডল ওই টাকা দেননি। এ নিয়ে সোমবার সন্ধ্যায় বাড়ির সামনে দুজনের বাগ্বিতণ্ডা হয়। এ নিয়ে দুজনের স্বজনেরা সংঘাতে জড়িয়ে পড়েন। মাথায় লাঠির আঘাতে রশীদ গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।