প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজন নারীকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মিজান (৪০)। তিনি ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, প্রেমসংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে গতকাল সকালে মিজানের সঙ্গে নবী হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নবী হোসেন আমগাছের ডাল দিয়ে মিজানের মাথায় আঘাত করেন। এতে মিজান লুটিয়ে পড়েন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়িয়া থানার এসআই রকিবুজ্জামান বলেন, নবী হোসেন পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে।