লাঠির আঘাতে বাবার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে ছেলের হাতের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত লিয়াকত আলী (৫০) ধর্মদহ গ্রামের পশ্চিমপাড়ার মৃত তফেল উদ্দিনের ছেলে। স্থানীয় আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুস্তম আলী সাংবাদিকদের জানান, পারিবারিক বিরোধ নিয়ে গতকাল সকাল আটটার দিকে ধর্মদহ গ্রামের লিয়াকত আলীর সঙ্গে তাঁর ছেলে একলাস আলী বাগ্বিতণ্ডায় (২২) জড়িয়ে পড়েন। একপর্যায়ে একলাস ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে লিয়াকতের মাথায় আঘাত করেন। কুষ্টিয়া অফিস