লাঠির আঘাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ছেলের লাঠির আঘাতে ময়না মিয়া (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ময়নার ছেলে আবদুল করিমকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাত ১০টার দিকে ময়না ও আবদুল করিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল করিম লাঠি দিয়ে ময়না মিয়ার মাথায় আঘাত করেন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ওই গ্রামে গিয়ে আবদুল করিমকে আটক করে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।