লাঠির আঘাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই আশিক মোল্যার (১৯) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে নড়াইল সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আশিক গ্রামের সলেমান মোল্যার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গতকাল ভোর ছয়টার দিকে বড় ভাই আসলাম মোল্যার সঙ্গে আশিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসলাম লাঠি দিয়ে আশিকের মাথায় আঘাত করেন। গুরুতর অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করার পর তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে আসলাম পলাতক। লোহাগড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।