লাথিতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নগর কাঁচপুর গ্রামে গতকাল রোববার দুপুরে এক ব্যক্তির লাথিতে আরেকজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে এলাকাবাসী গণপিটুনি দিয়ে সাইফুল ইসলাম নামের একজনকে পুলিশে সোপর্দ করেছেন। পুলিশ জানায়, কাঁচপুর ইউনিয়নের নগর কাঁচপুর গ্রামের আকাশ মিয়া (২০) গতকাল দুপুরে একই এলাকার সাইফুল ইসলামের সঙ্গে ক্যারম খেলতে যান। খেলার একপর্যায়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এতে সাইফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে আকাশ মিয়ার বুকে লাথি মারলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী সাইফুল ইসলামকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।