লামায় নয় বছরের শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা থানায় পুলিশের আয়োজিত একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে ধর্ষণের শিকার নয় বছরের শিশুকে গতকাল শনিবার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানার বাবুর্চির স্বামী আবদুর রশিদ (৪৫) রাতে পথে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার রাতে লামা থানা প্রাঙ্গণে পুলিশ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে থানার বাবুর্চির পরিবারকে আমন্ত্রণ করা হয়। বাবুর্চির মেয়ের বান্ধবী ওই শিশুও অনুষ্ঠানে যায়।
শিশুর মা বলেন, বড় নুনারবিলে তাদের ও আবদুর রশিদের বাড়ি পাশাপাশি। রশিদের মেয়ে ও তাঁর মেয়ে চেয়ারম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে।