লামায় জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে একজনকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীতে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে গত বৃহস্পতিবার রাতে একজনকে খুন করা হয়েছে। পুলিশ গতকাল শুক্রবার তাঁর মরদেহ উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরঘেরা লম্বা শণখোলা এলাকায় কে বা কারা জয়নাল হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে ধানখেতের ওপর হত্যা করেছে। সকালে এলাকার লোকজন বিধ্বস্ত ধানখেত দেখতে পান এবং সেখানে গিয়ে খড়কুটা দিয়ে আড়াল করা মরদেহটি পাওয়া যায়। জয়নালের বাবা দেলোয়ার হোসেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, সাপেরঘেরা এলাকায় কিছু বখাটে যুবক রাতে জঙ্গলের বিভিন্ন স্থানে জুয়ার আসর বসায়। জুয়ার আসর শেষে হয়তো টাকার ভাগাভাগি নিয়ে মারামারি হয়েছিল। এ সময় জয়নাল হোসেনকে বুকে ও গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়।