লালখান বাজারে অভিযান, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লালখান বাজারের মতিঝর্ণা ও পোড়া কলোনি এলাকায় পুলিশের অভিযানে এক আসামি গ্রেপ্তার ও ছয়জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এ অভিযান চলে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী প্রথম আলোকে জানান, নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে লালখান বাজার এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে আহসান উল্লাহ নামের এক আসামিকে গ্রেপ্তার এবং ছয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিটি নির্বাচনের দিন ও পরে লালখান বাজার এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ গত রোববার রাতেও সংঘর্ষ হয়।