লালখানে বাজারে দুই পক্ষে মারামারি, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লালখান বাজারের ডেবার পাড় এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় মোহাম্মদ মামুন (৩২) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যুবলীগের দুই পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে এই মারামারির ঘটনা ঘটেছে। তবে যোগাযোগ করা হলে চট্টগ্রাম নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ এ ঘটনার সঙ্গে যুবলীগের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।
এদিকে আহত মামুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্য ফরহাদ উদ্দিন বলেন, রাজনৈতিক মারামারির ঘটনায় মামুন আহত হয়েছেন।