লালপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে গতকাল বুধবার দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কৃষক লীগের ওই নেতা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
লালপুর থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তরা উপজেলার বরমহাটি উচ্চবিদ্যালয়ের পাশে বাবুল আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবদুর রাজ্জাক বলেন, বাবুল আক্তারের শরীরে ধারালো অস্ত্রের একাধিক গুরুতর জখম রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহীতে পাঠানো হয়েছে।
লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার বলেন, বাবুল আক্তার বরমহাটি সমবায় উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। সম্প্রতি ওই বিদ্যালয়ের একজন শিক্ষককে বহিষ্কার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে হামলাটি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় গতকাল দুপুরে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।