লালবাগ বিএনপির মারামারি নয়াপল্টনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের কর্মিসভায় যোগ দিতে এসে প্রথমে হাতাহাতি ও পরে মারামারিতে জড়িয়েছেন লালবাগ থানা বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা। গতকাল সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে এ ঘটনা ঘটে। এতে চারজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, লালবাগ থানা বিএনপির কর্মিসভায় যোগ দিতে কয়েক শ নেতা-কর্মী ভাসানী মিলনায়তনে জড়ো হন। হঠাৎ করে লালবাগ থানা বিএনপির আহ্বায়ক আলতাফ হোসেন ও সাবেক কমিশনার মীর আশরাফ আলীর পক্ষের অনুসারীরা কথা-কাটাকাটি ও মারামারিতে জড়িয়ে পড়েন।